• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

মিনায় পদদলনের ঘটনায় ১০৩ বাংলাদেশী হাজি নিখোঁজ

62388_1সিসি ডেস্ক: সৌদি আরবের মিনায় হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা পালনের সময় বৃহস্পতিবার পদদলিত হওয়ার ঘটনায় ১০৩ জন হাজি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ দূতাবাসের হজ কাউন্সিলর আসাদুজ্জামান জানান, বিভিন্ন হজ এজেন্সি থেকে মোট ১০৩ জন নিখোঁজ হাজির তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা তালিকাটি সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করেছি। এখন পর্যন্ত তারা আমাদের কোনো তথ্য দেয়নি। যখন আমাদের হাতে তথ্য আসবে আমরা আপনাদের জানাবো।

তিনি আরও জানান, মক্কা হজ মিশনের মেডিকেল টিম প্রধান ড. হাসান জাহাঙ্গীর এ বিষয়ে তদারকি করছেন।

এদিকে বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে ১০ বাংলাদেশী হাজির নিহতের খবর পাওয়া গেছে। বাংলাদেশী হাজিদের নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

বৃহস্পতিবারের ওই ঘটনায় নিহতের সংখ্যা ১৩শ ছাড়িয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ