• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে এমপি আশিকুর

35qz2h7c20150925124513সিসি ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এবং রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ঈদের জামাতে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার মিঠাপুকুরের ইমাদপুরের ফরিদপুর ঈদগাহ মাঠে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় মাউথপিচ বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদগাহ মাঠে বক্তব্যের জন্য বাইরে থেকে বিদ্যুতের লাইন এনে মাইকের ব্যবস্থা করা হয়। লুজ কানেকশনের কারণে মাউথপিচ বিদ্যুতায়িত হলে এমপি আশিকুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি হাত এবং পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ