• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

ডিমলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফাইল ফটো

ফাইল ফটো

নীলফামারী: পুকুরে ডুবে তিন বছরের শিশু কন্যা আয়শা আক্তারের মৃত্যু হয়েছে। ঈদের দিন বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটি সেই গ্রামের মুদি ব্যবসায়ী রবিউল ইসলামের মেয়ে।
গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান ইবনে ফায়সাল মুন ঘটনাটি নিশ্চিত করে জানান, ঈদের দিন তিন বছরের শিশু আয়শা বাড়ির পাশে খেলছিল। খেলার ফাঁকে সবার অগোচরে বাড়ীর পাশে পুকুরের পানিতে পড়ে সে মারা যায়। সন্ধ্যায় পরিবারের সবাই তাকে খুঁজতে শুরু করলে বাড়ীর পাশের পুকুরে শিশুটির মৃত দেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ