• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

রাজধানীতে গ্যাসের আগুনে এক পরিবারের ৬ জন দগ্ধ

গ্যাসসিসি নিউজ: রাজধানীর পূর্ব সেনপাড়ায় একটি টিনশেড বাড়িতে গ্যাসের পাইপ ফেটে আগুন লেগে এক পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব সেনপাড়ার ৫৯০ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। আশপাশের লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধারের পর রাত তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া এস এম দেলোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী সালেহা (৪০), তাদের দুই মেয়ে আমেনা (২৫) ও ফাতেমা (১২), ছেলে জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)।
আহত দেলোয়ার জানান, তিনি ওই এলাকার ওহিদ মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রাত দেড়টার দিকে সিগারেট ধরালে ওই আগুন থেকে হঠাৎ করে তার ঘরে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
ঢাকা মেডিক্যালের আবাসিক সার্জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে দেলোয়ারের শরীরের ৪০ শতাংশ, সালেহার শরীরের ২২ শতাংশ, আমেনার শরীরের ১৮ শতাংশ, আরমানের শরীরের ১৬ শতাংশ, জাহিদের শরীরের ৪০ শতাংশ ও ফাতেমার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে দেলোয়ার ও জাহিদের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ