• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

সৈয়দপুরে পুলিশ কর্তৃক মাদকসেবিকে গ্রেফতারে বাধা !

নীলফামারীসিসি নিউজ: পুলিশের কাছে আটক মাদকসেবিকে থানায় নিতে বাধা দেয়ায় পুলিশের সাথে মাদকসেবি ও মাদক ব্যবসায়ীদের টানাহেচড়ার ঘটনা ঘটেছে। এতে সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানাস্থ মাছুয়া পাড়ায়।

সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে বেলা একটার দিকে সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের মাছুয়া পাড়া থেকে হেরোইনসহ মাদকসেবি সাইফুল ইসলামকে (২৪) আটক করে। আটক সাইফুল সৈয়দপুর পৌর এলাকার বাঙ্গালীপুর নিজপাড়ার বাবলু মিয়ার পুত্র।

মাদকসেবিকে আটকের পর ওই এলাকার চিহ্নিত মাদকসেবি ও মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে পুলিশের গাড়ী আটকিয়ে আসামীকে থানায় নিয়ে যেতে বাধা প্রদান করে। এ সময় পুলিশের সাথে তাদের টানাহেচড়ার ঘটনা ঘটে।

এ ব্যাপারে এসআই নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সিসি নিউজকে জানান, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাত পৌনে ৯টায় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সিসি নিউজকে জানান, এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ