• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

গুলশানে বিদেশি হত্যা: আইএসের ‘দায় স্বীকার’

foreigner1443468583সিসি নিউজ: রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে বিদেশি এক নাগরিক নিহত হয়েছেন। গুলশানের ৯০ নম্বর সড়কে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

নিহত এভেলা সিসেরা (৫০) ইতালীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বলে জানা গেছে। তিনি গুলশানে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহত এভেলা সিসেরা গুলশানে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন। তার কাছে পাওয়া আইডি কার্ড থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তিনি গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করছিলেন। এ সময় পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। তার শরীরে গুলিবিদ্ধ হওয়ার তিনটি চিহ্ন পাওয়া গেছে।

গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছেন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, নিহত অ্যাভেলা সিসেরা ইতালিয়ান নাগরিক তা নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তিনি আমেরিকান কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আর সিসেরা নেদার‌ল্যান্ড ভিত্তিক একটি এনজিওতে কাজ করতেন বলে জানা গেছে।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে পেছন থেকে তাকে গুলি করে। এরপর তারা সৌদি দূতাবাসের দিকে যাওয়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়।

আইএস’র দায় স্বীকার

is1443468953ঢাকায় ইতালীয় নাগরিককে খুনের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এমনটাই জানিয়েছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে কূটনীতিক পাড়ায় চেজারে তাভেল্লা নামে ওই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পর এমন খবর আসে সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে।

আরবিতে লেখা একটি বার্তাও ওই খবরের নিচে জুড়ে দেওয়া হয়।

চেজারে তাভেল্লা আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

এদিকে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) সতর্কতা জারির পর যুক্তরাজ্য তাদের নাগরিকদের চলাফেরা সীমিত করে আনার পরামর্শ দিয়েছে।

দেশটি বলছে, তাদের কাছে তথ্য রয়েছে বাংলাদেশে জঙ্গিরা পশ্চিমা স্বার্থের উপর আঘাত হানতে পারে।

সোমবার হালনাগাদ করা সতর্ক বার্তায় নিজের দেশের নাগরিকদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া সীমিত করে আনারও পরামর্শ দেওয়া হয়।

জঙ্গিদের কাছ থেকে হুমকি রয়েছে। সেপ্টেম্বরের শেষদিকে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের উপর জঙ্গিদের আঘাত হানার পরিকল্পনর নির্ভরযোগ্য তথ্য রয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশে তাদের সফর পেছানোর ঘোষণার একদিন পর যুক্তরাজ্য নিজের দেশের নাগরিকদের জন্য এই হালনাগাদ সতর্কবার্তা প্রকাশ করল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ