খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৫ শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি প্রদর্শিত হয়।
আজ সকাল ১০টায় উপজেলা পরিষদের নতুন হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উন্নয়ন বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসার এজামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছার রহমান, ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম প্রমূখ স্ব-স্ব ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মেলায় আগত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।