• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |

নীলফামারীতে পুকুরে পরে কন্যা শিশুর মৃত্যু

ফাইল ফটো

ফাইল ফটো

সিসি নিউজ: নীলফামারীতে পুকুরে পরে এক আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কন্যা শিশুটি জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী উত্তরপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে নুরে জান্নাত মেঘলা। এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার দুপুরে বাড়ীর পাশে খেলছিল মেঘলা। খেলার এক পর্যায়ে সবার অগোচরে হঠাৎ করে পাশের পুকুরে পড়ে যায় মেঘলা। পুকুরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে এক পর্যায়ে পুকুরের পানিতে মেঘলার মৃতদেহ ভেসে উঠলে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী পানিতে পরে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ