• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |

চিলমারীতে মাছের পোনা অবমুক্ত

chilmari p-29-9-15চিলমারী প্রতিনিধি: চিলমারী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা উপজেলার রাজারভিটা, কাচঁকোল এলাকার ব্রহ্মপুত্র নদ ও ডেমনারপাড় বিলে ১হাজার ৮শত কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে অবমুক্ত করেন। এ সময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়ালী উল্লাহ মোল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার আঃ সামাদ, সমাজ সেবক মাহফুজা হোসেন শিল্পি, সৈনিক লীগের সভাপতি প্রকৈশলী আবু হানিফা রঞ্জু, ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলাম মুকুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    
পকেট কমিটির করার প্রতিবাদে চিলমারীতে বিএনপির বিক্ষোভ
তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে অজ্ঞাত কারনে কৌশলে পকেট কমিটি করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চিলমারী উপজেলার বিএনপির একটি অংশ।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হামিদুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চিলমারী ডিগ্রী কলেজ মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত এক পথ সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র ত্যাগি নেতা বদরুল ইসলাম রঞ্জু, দুলাল মিয়া, এরশাদুল করিম রাজু, আবুল হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ হোসেন পাখী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজু, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ