• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন |

পঞ্চগড়ে ঢাবি ভিসির মতবিনিময়

আরেফিন সিদ্দিকিপঞ্চগড় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘সাংবাদিকরা প্রতিনিয়ত সত্যের মুখোমুখি হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া না গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে ভুল করেন। এ জন্য সব সাংবাদিককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’

পঞ্চগড় সার্কিট হাউসে বুধবার দুপুরে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেছেন, ‘একজন সংবাদকর্মী সারাজীবন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসলেও একটি ভুল সংবাদ পরিবেশন করলে তার সারাজীবনের অর্জিত সুনাম ম্লান হয়ে যেতে পারে। এজন্য সংবাদকর্মীদের আরও বেশি সচেতন থাকতে হবে।’

বর্তমান সরকারকে তিনি পরিপূর্ণ গণমাধ্যমবান্ধব সরকার হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এই সরকারই তথ্য কমিশন, তথ্য অধিকার আইন, গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করেছে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ