• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মৃত্যু পরোয়ানা পাওয়ার অপেক্ষায় কেন্দ্রীয় কারাগার

ঢাকা কেন্দ্রীয় কারাগারঢাকা : বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার।

গতকাল বুধবার তাদের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশের পর তা ট্রাইব্যুনালে যায়। আর বৃহস্পতিবার ট্রাইব্যুনাল তাদের মৃত্যু পরোয়ানা জারি করেন।

এদিকে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর আলম জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের মৃত্যু পরোয়ানার কপি হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে কারা কর্তৃপক্ষ। তবে কখন নাগাদ এ মৃত্যু পরোয়ানা আসবে, তা বলতে পারেনি কারা কর্তৃপক্ষ।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণত এর আগের রায়গুলোর ক্ষেত্রে দেখা যায়, আদালতে পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশের দিনই তা ট্রাইব্যুনালে পৌঁছে এবং সেদিনই ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করেন। আবার সেই মৃত্যু পরোয়ানা যথাসম্ভব খুব তাড়াতাড়ি কারাগারে পৌঁছানো হয়েছে।

কারা সূত্রে জানা যায়, মৃত্যু পরোয়ানা হাতে আসার সঙ্গে সঙ্গে তা আসামিদের পড়ে শোনানো হবে। এরপর তারা সিদ্ধান্ত নেবেন রিভিউ আবেদন করবেন কি না। এ জন্য অবশ্য আসামিদের আইনজীবীরা কারাগারে সাক্ষাতের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ