• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |

চিরিরবন্দরে প্রত্যয়নপত্রের দাবিতে ভুমিহীনদের বিক্ষোভ

Chirirbandar Photo 01-10-2015চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চেয়ারম্যানের নিকট হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র না পাওয়ায় বৃহস্পতিবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ, ইউনিয়ন পরিষদ ঘেরাও ও চেয়ারম্যানকে অবরুদ্ধ করে সহস্রাধিক ভূমিহীন। সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকির ও অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনাস্থলে গিয়ে ৭ দিনের মধ্যে সমস্ত ভুমিহীনদের ভূমিহীন প্রত্যয়নপত্র প্রদানের আশ্বাস দিলে তারা চেয়ারম্যানকে অবমুক্ত করে দেয়।

তালপুকুর মুকুন্দ মুড়াহিয়ার পুত্র ভূমিহীন সুধীর চন্দ্র রায়,মৃত নরেন চন্দ্র রায়ের পুত্র সত্যেন চন্দ্র রায়, মহলবাড়ীর সাদেক মুরমু, জোতকৃষ্টাই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র ওবায়দুর রহমান,দামইর গ্রামের আশরাফ আলীর পুত্র হবিবর রহমান, মুকুন্দপুর গ্রামের মৃত সতীশ চন্দ্র রায়ের পুত্র শ্যামাচরন রায়,গনেশ কিসকুর পুত্র মঙ্গল কিসকু, পশ্চিম সুরইল গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র আরিফুল ইসলাম, দুর্গাডাঙ্গা গ্রামের জোনা হেমরমের পুত্র কমল হেমরম, কালীগঞ্জ দামইর গ্রামের নমির উদ্দীনের স্ত্রী মিনারা পারভীন জানান, বর্তমান সরকার ভূমিহীনদের মাঝে খাশ জমি বন্দোবস্তের প্রক্রিয়া শুরু করেছে তাই আমরা সরকারের ওই প্রক্রিয়ায় তালিকাভুক্ত হতে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মতিউর রহমান চৌধুরীর কাছে ভুমিহীন প্রত্যয়নপত্র চাইতে গেলে তিনি ১০ থেকে ১৫ হাজার টাকা দাবী করেন নতুবা কাউকে কোন প্রত্যয়নপত্র প্রদান করা হবেনা।

এ ব্যাপারে চেয়ারম্যান শাহ মোঃ মতিউর রহমান চৌধুরীর সাথে সরাসরি কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বেসরকারী সংস্থা সাসটেইন এর পরিচালক ইঞ্জিনিয়ার শফিক ওরফে বাবুল ও সিডিএ এর কিছু কর্মী ইউনিয়ন পরিষদ চত্বরে  ভুমিহীনদের একত্রিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ছবি আছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ