• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

হাকিমপুরে একই ঘরে ২ বোনের আত্মহত্যা

আত্মহত্যাহাকিমপুর (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির বোয়ালদাড় গ্রামে পারিবারিক কলহের জের ধরে আমেনা বেগম (১৮) ও জেসমিন আরা (১৫) নামে দুই বোন একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ও জেসমিন আরা বুয়ালদাড় গ্রামের আইনাল হোসেনের মেয়ে।

এর মধ্যে আমেনা বেগমের উপজেলার মনাসপুর গ্রামে আমিনুলের সঙ্গে বিয়ে হয়। আর জেমসিন আরা স্থানীয় বুয়ালদার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার বোয়ালদাড় গ্রামের আইনুল হক এর বিবাহিত কন্যা আমেনা বেগম এবং তার ছোট মেয়ে জেসমিন আরার মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়।

এর পরে দুই বোন পরিবারের সবার অগোচরে একই ঘরে ঢুকে বেশ উচ্চ স্বরে গান বাজাতে থাকে। একপর্যায়ে তারা দু’বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন জানতে পেরে ঘরের দরজা ভেঙে সেখান থেকে তাদের দু’জনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. হারুন অর রশীদ হারুন জানান, এলাকাবাসীর মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিহতদের পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ