• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |

খানসামায় শিক্ষকের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ছাত্রী

downloadখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় একজন সাহসী শিক্ষকের হস্তক্ষেপে এক ছাত্রী বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালডিহি গ্রামে।

জানা গেছে, ওই এলাকার স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালডিহি সেন্টারডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী পার্শ্ববর্তী ভাবকী ইউনিয়নে উত্তমপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো: রমজান আলীর (লালবাবু চৌকিদার) মেয়ের আর্জিনা খাতুনের বিয়ের দিন তারিখ ঠিক হয়। কিন্তু মেয়েটির বিয়ের বয়স না হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং মেয়েটি প্রধান শিক্ষক শেখ আফজাল হোসেন এক সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। এতে সাড়া দিয়ে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা এসইউপিকে এবং সমাজ সচেতন ব্যক্তিগণ ওই শিক্ষকের পাশে এসে দাঁড়ালে মেয়ের বাবা গ্রাম পুলিশ প্রধান শিক্ষকের কাছে  মেয়ের বিয়ে না দেয়ার লিখিত অঙ্গীকারনামা প্রদান করে। অঙ্গীকারে মেয়েটি বিয়ের জন্য প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেবে না, অভিভাবক হিসেবে মেয়ের লেখাপড়া ও ভরণপোষণে যথাযথ দায়িত্ব পালন করবের এবং কোন প্রকার শারিরীক ও মানসিক নির্যাতন করবেন না।  তবে অঙ্গীকারে কোন একটি শর্ত ভঙ্গ হলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও উল্লেখ করা হয়। এ সময় বেসরকারী উন্নয়ন সংস্থা এসইউপিকে’র উপজেলা টেকনিক্যাল অফিসার মঞ্জুয়ারা বেগম, ইউনিয়ন কমিউনিটি ফ্যাসিলিটেটর সাদিয়া তামবিন, উত্তমপাড়া গ্রামের বাসিন্দা রাণীরবন্দর মহিলা কলেজের প্রভাষক আলহাজ নুর আলম, বিদ্যালয় কমিটির সভাপতি আলহাজ আকবার আলী, সদস্য কাওছার আলী ও মহসিনা বেগম এবং সকল সহকারি শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ