• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

জাপানী হত্যাকারীদের ধরতে বিশেষ অভিযান: গ্রেফতার ১৭

গ্রেফতাররংপুর: জাপানী নাগরিক হত্যার ঘটনাকে কেন্দ্র করে রংপুর জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযানের অংশ হিসেবে রংপুরের কোতয়ালী ও মিঠাপুকুর থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. ইলিয়াস জানান, রংপুরের মাহিগঞ্জ আলুটারি এলাকায় জাপানী নাগরিক হোচি কোনিওকে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।

এ অভিযানে কোতয়ালী থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের ৮ জনকে গ্র্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- মতিন (৩৩), ইফতেখারুল (৩০), সোহাগ (২৩), মামুন (৪৭), ফারুক (৩০), মাহাবুল (৩৪), মাহামুদ (৩২) ও রবিউল (২২)।

এদিকে মিঠাপুকুর থানা পুলিশ মিঠাপুকুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- আবু তালেব (২২), আশেকুর (২৫), শাহ আলম (৩২), চান মিয়া (৩৫), মোমিন (২৫), আনিস (৩০), রুহুল (২৫), ওয়াহেদ (৩২) ও নুরুল (৩৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ