• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

এমপি লিটনকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

এমপি লিটনগাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন সৌরভ মিয়াকে (৯) দুই পায়ে গুলি করে হত্যার চেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

সুন্দরগঞ্জ উপজেলা নাগরিক সংগ্রাম পরিষদের উদ্যোগে রবিবার দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুারাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতক নের্তৃবৃন্দ, সুশীল সমাজের নের্তৃবৃন্দ, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবদুল্লা আল মামুন, নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার মিন্টু, সাধারণ সম্পাদক এটিএম মাসুদুল আলম চঞ্চল, মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে এমপি লিটনকে গ্রেফতার, তার সংসদ সদস্য ও দলীয় পদ বাতিল করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ