• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

কালিয়াকৈরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ: নিহত ২

নিহতগাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত ও তিনজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ