• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

গো-মূত্র বহন করায় জরিমানা

urine1444050540আন্তর্জাতিক ডেস্ক : বিজেপি ক্ষমতায় আসার পরই ভারতে নতুন করে গো-মূত্র, গরুর মাংস বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির নেতারা গোমূত্রের পবিত্রতা সম্পর্কে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্যও রেখেছেন। এমনকি গো-মূত্র দিয়ে ঘর পরিষ্কারের জন্য ওষুধ তৈরিরও ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই ‘পবিত্র’ গো-মূত্র নিউজিল্যান্ডে বয়ে নিয়ে যাওয়ায় জরিমানা গুনতে হয়েছে এক ভারতীয় নারীকে।

ঘটনাটি গত মাসে সংঘটিত হয়েছিল। চলতি মাসের শুরুতে মন্ত্রণালয়ে দেওয়া মাসিক প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে।

নিউজিল্যান্ডের থ্রি নিউজ সোমবার জানিয়েছে, ভারত থেকে আসা ওই নারীর লাগেজের সঙ্গে দুই বোতল গো-মূত্র ছিল। তবে ওই বোতল দুটি তার লাগেজেরই অংশ কি-না তা ইমিগ্রেশন কর্মকর্তাদের জানাতে পারেননি ওই নারী।

ওয়েলিংটনে অ্যান্টনি ওয়েন নামে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘কর্মকর্তারা যখন ওই নারীর ব্যাগ তল্লাশি শুরু করেন, তখন এতে দুই বোতল গো-মূত্র পাওয়া যায়, যা চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল।’ এ ঘটনায় ওই নারীকে ৪শ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ