• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

পঞ্চগড়ে সাত বছরের শিশু ধর্ষিত, ধর্ষক আটক

আটকপঞ্চগড় : তেঁতুলিয়া সাত বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। ধর্ষিতার মা আনোয়ারা বেগম ও মামলার বাদীর এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর/১৫ শুক্রবার সন্ধ্যায় ২নং তিরনইহাট ইউনিয়নের নাজিরাগজ গ্রামের নুর ইসলামের কন্যা নাজমিন আকতার নীতু (৭) কে একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুমন (১৪) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটির আত্মচিৎকারে পরিবারের লোকজন ধর্ষকদের হাত থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে।

পরবর্তীতে স্থানীয় মাতব্বরগণ বিষয়টি আপোষ নিঃস্পত্তির চেষ্টা করলে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সুলতানা রাজিয়া সহযোগিতায় তেঁতুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক সুমনকে আটক করে থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলার রহমান জানান-ধর্ষিত শিশুটির আলামত সংগ্রহের জন্য মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এখন মামলার অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে আসামী সহ আদালতে নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ