• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অভিনেতা পীযূষের বিরুদ্ধে দুদকের মামলা

পীযুষসিসি ডেস্ক: বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) আধুনিকায়নের নামে প্রায় সাড়ে ৩ কোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদকের উপ-পরিচালক (অনুসন্ধানকারী কর্মকর্তা) হামিদুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নং ৯)। এ মামলায় পীযূষ ছাড়া আরও তিনজনকে আসামি করা হয়েছে।

অভিনেতা পীযূষ বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকাকালে এ দুর্নীতি হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পীযূষ ছাড়া অপর যে তিনজনকে আসামি করা হয়েছে তারা হলেন- যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার ‘মেসার্স নভেলকো (এম)র’ কর্মকর্তা জন নোয়েল, যন্ত্রপাতি সরবরাহকারী স্থানীয় প্রতিনিধি খন্দকার শহীদুল এবং প্রকল্পের ক্রয়কারী প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

মামলায় তাদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে এফডিসি তথা সরকারের ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকা সরকারের আর্থিক ক্ষতি সাধন করার অভিযোগ আনা হয়েছে।

মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা অসৎ উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সরকারের অর্থ আত্মসাৎ করে নিজেরা লাভবান হয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএফডিসি আধুনিকায়নের নামে যুক্তরাষ্ট্র থেকে যন্ত্রপাতি আনার সিদ্ধান্ত হয়। দেশটি থেকে যন্ত্রপাতি না এনে অভিযুক্তরা চীন থেকে যন্ত্রপাতি আমদানি করেন। মিথ্যা তথ্য দিয়ে চুক্তি বহির্ভূতভাবে চীন থেকে যন্ত্রপাতি আনা হয়েছে।

মামলায় বলা হয়েছে, পীযূষ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন এসব কর্মকাণ্ডকে অনুমোদন দিয়েছেন।

এজাহারে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে পাবলিক প্রসিকিউরমেন্ট আইন ২০০৬ এর ৬৪(১), ৬৪(২) ও ৬৪(৩) এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এর ২৭ ও ৩৮ ধারা লঙ্ঘন করেছেন। এর ফলে বিএফডিসি তথা সরকারের ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকার ক্ষতি সাধিত হয়েছে। যা দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দণ্ডনীয় অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ