• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দূর্নীতির দায়ে তিস্তা ব্যারেজের চার প্রকৌশলী বরখাস্ত

তিস্তাসিসি নিউজ : পানি উন্নয়ন বোর্ডের আওতায় সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া ডিভিশনের পওর বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ চারজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও শাখা কর্মকর্তা (এসও) তোবারক আলী।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উত্তরাঞ্চলের রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আতিকুর রহমান।

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, গত অর্থবছরে তিস্তা ব্যারাজের আরএসকিউ ও ইমার্জেন্সি ওয়ার্কের প্রায় ১৬ কোটি টাকার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হয়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল চলতি বছরের আগস্ট মাসে। সংবাদ  প্রকাশের পর পানি উন্নয়ন বোর্ডের ঢাকা প্রধান কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের তদন্ত দল এলাকা পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। বিশেষ করে তিস্তা ব্যারাজের ভাটি ডাউয়াবাড়ি এলাকার ডানতীর বাঁধ সংস্কার ও ভাঙনরোধে ৪৫ সেন্টিমিটার মাপের সিসি ব্লক নির্মাণ বা স্থাপন না করে সেখানে ৩৫ সেন্টিমিটার মাপের সিসি ব্লক ব্যবহার করে কোটি টাকা আত্মসাৎ করা হয়। এসব কাজের তদারকির প্রধান দায়িত্ব পালন করেন তিস্তা ব্যারাজ ডালিয়া ডিভিশনের পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক। তার উপস্থিতিতেই এ কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছিল।

সূত্র মতে, যেহেতু ওই কাজের সার্বিক দায়িত্বে ছিলেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও শাখা কর্মকর্তা (এসও) তোবারক আলী। তাই তারাও এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় তদন্ত দলের প্রতিবেদনের ভিত্তিতে ওই চারজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ