• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাহিত্যে নোবেল পেলেন সয়েতলানা আলেক্সিয়েভিচ

Svetlana_Alexievich1444304296সিসি ডেস্ক : এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের সাহিত্যিক সয়েতলানা আলেক্সিয়েভিচ। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১১২তম লেখক হিসাবে তার নাম ঘোষণা করেছে। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার বাবদ তুলে দেয়া হবে ৮০ লাখ ক্রোনার।

১৯০১ সালে নোবেল পদক প্রবর্তণের পর এ পর্যন্ত ১১১ জন সাহিত্যিকের ভাগ্যে জুটেছে এ পদক। এই ১১১ জনের মধ্যে মাত্র ১৪ জন নারী। সর্বশেষ ২০১৩ সালে কানাডার সাহিত্যিক অ্যালিস মুনরো পেয়েছিলেন এই  নোবেল। দুই বছর পর আবারও নোবেল পেলেন আরেক নারী সাহিত্যিক।

১৯৪৮ সালের ৩১ মে ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কোস্ক শহরে জন্ম সয়েতলানার । তার বাবা ছিলেন বেলারুশের ও মা ইউক্রেনের বাসিন্দা । সেনাবাহিনী থেকে বাবার অবসর নেওয়ার পর সয়েতলানার পুরো পরিবার বেলারুশে ফিরে আসে।

সয়েতলানার তার ক্যারিয়ার শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। সাংবাদিকতাও করেছেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৭২ সালের মধ্যে তিনি ইউনিভার্সিটি অব মিনস্কে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন।

সরকারবিরোধী মতের কারণে স্নাতক সমাপনীর পর পোল্যান্ড সীমান্তের কাছাকাছি ব্রেস্ট শহরের একটি স্থানীয় দৈনিকে কাজ শুরু করেন সেতলানা। পরে তিনি মিনস্কে ফিরে আসেন এবং সেলেস্কজা গ্যাজেটা নামে একটি দৈনিকে কাজ শুরু করেন। প্রথম বই ‘ইউ ভজনি নি জেন্সকো লিকো’ প্রকাশের আগে বেশ কয়েক বছর ধরে তিনি এর উপাদান সংগ্রহ করেন। ১৯৮৫ সালে বইটি বেলারুশিয়ান ভাষায় প্রকাশিত হয়। ১৯৮৮ সালে ‘ওয়ার’স আনউমেনলি ফেস’ নামে বইটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ