• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মৃত্যুগাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে লিমন (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার মালিবাড়ি চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
লিমন সদর উপজেলার নতুনবন্দর গ্রামের মো. শওকত আলীর ছেলে। সে নতুন বন্দর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বগুড়া থেকে ট্রাকবোঝাই খড় নিয়ে বাড়ি ফিরছিলেন লিমন। এ সময় লিমন খড়ের ওপরে বসে ছিলেন। ট্রাকটি মালিবাড়ি চৌরাস্তায় পৌঁছালে বিদ্যুতের একটি ঝুলন্ত খোলা তারে জড়িয়ে যান লিমন। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয়। এ সময় ট্রাকে থাকা খড়গুলোতে আগুন ধরে পুড়ে যায়।
মালিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি আই এম নাজমুল হুদা বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ