• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আলোচিত ৭৪’র জীবিত বাসন্তীকে মৃত দেখিয়ে মামলায় তোলপাড়

chilmari basont-9-10-15 - Copyমোঃ হাবিবুর রহমান, চিলমারী: ফের আলোচনার ঝড় তুললো ৭৪’ এর সেই আলোচিত বাসন্তী’র আর একটি ছবি। বাসন্তীকে নিয়ে ফেসবুকে ছবি স্ট্যাটাসকে কেন্দ্র করে তা গড়ালো মামলা পর্যন্ত। আলোচিত ৭৪’এর বাসন্তীকে মৃত দেখিয়ে মামলা দায়ের করায় তার পরিবারের সদস্যসহ চিলমারী উপজেলাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি। এই সেই জীবন্ত ৭৪’র বাসন্তী দাবি করে মিথ্যাচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিসহ বাসন্তীকে নিয়ে আর যেন কোন ইস্যু তৈরি না হয় এটাই দাবি এখন উপজেলাবাসীর।
জানা গেছে, গত কয়েকদিন আগে যমুনা ওয়েল কোঃ লিঃ এর উর্দ্ধতন কম্পিউটার অপারেটর কাম সহকারী হিসাব বিভাগ ও সিবিএ সাধারন সম্পাদক মোহাম্মদ ইয়াকুব চিলমারীতে বেড়াতে এসে জানতে পারে এই এলাকায় সেই ৭৪’এর আলোচিত বাসন্তীর বাড়ী। তাকে এক নজর দেখতে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ মাঝিপাড়ার বাসন্তী পাড়া এলাকায় যায় এবং তার সাথে বেশ কিছু ছবি তুলেন। পরে সেই ছবি তার ফেসবুকে স্ট্যাটাস দেন ২৯ আগষ্ট রাতে এবং বিভিন্ন মন্তব্যসহ মামনীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন কালের সাক্ষী বাসন্তীর সাহায্যে এগিয়ে আসার জন্য। এর কদিন পর অজ্ঞাত কারনে ইফতেখার কামাল খান নামে এক ব্যাক্তি বাসন্তীকে মৃত দাবি করে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭(ক) ধারার অপরাদ সংঘটিত করিয়াছে দাবি করে সোমবার চট্রগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলাটি করেন। এবং তিনি দাবি করেন বহুপূর্বে মৃত বাসন্তীকে জীবিত দেখিয়ে মিথ্যা ছবি পোষ্ট করিয়া প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করা রাষ্ট্র ও সরকারকে উৎখাতের ষড়যন্ত্র বলিয়া প্রতিভাত হয়।

এরই পেক্ষিতে বৃহস্পতিবার মঝিপাড়া বাসন্তীর গ্রামে বাসন্তীর খোঁজ নিতে গেলে তার পরিবার ও এলাকাবাসী ক্ষোভে দুঃখে ফেটে পড়েন এবং বলেন তোমরা কেনে আবার বাসন্তীকে নিয়ে টানাহেচড়া করছেন। হামার এই বাসন্তীকে নিয়ে আর তামাশা করবেন না। আর হামার চিলমারীসহ বাংলাদেশকে সারা বিশ্বেও কাছে নত করবেন না। তারা আরো জানায় হামার বাসন্তী বেঁচে থাকতে মানুষ তাকে মারি ফেলায়। বাসন্তীর বড় ভাই আশুরাম বলেন আমরা চার ভাই বোনের মধ্যে ১ ভাই ১ বোন মারা গেছে আমি আর বাসন্তী বেঁচে আছি। আর আমার ছোট বোন সেই ৭৪’র সালের বাসন্তী দাবি করে বলেন আমার বোনকে যারা মৃত বানিয়ে মামলাসহ মিথ্যা কথা রটাচ্ছে আমি এর সঠিক বিচারের দাবি করছি। এবং আমার ছোট বোনকে নিয়ে আর যেন কোন ঘটনা তৈরি করা না হয়। খোঁজ নিয়ে জানা গেছে বাসন্তীর নামে একটি বয়স্ক ভাতার কাড রয়েছে যার হিসাব নং-৮৪৬। এবং তার জাতীয় পরিচয় পত্র নম্বর-৪৯১০৯৫৯৫৩৮৪৯০। জন্ম তাং-১১/১০/১৯৪২।

মামলার বিবাদী মোহাম্মদ ইয়াকুবের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমাকে হেয়করাসহ আমার বিরুদ্ধে মিথ্যাচার রটানো ও হয়রানী মূলক মামলা করে ঘায়েল করা চেষ্টা চালিয়ে যাচ্ছে মামলার বাদীসহ একটি মহল। এবং তিনি সরেজমিন তদন্ত পুর্বক দোষি ব্যাক্তি শাস্তির দাবি জানান।

এব্যাপারে সংশিষ্ট রমনা মডেল ইউপি চেয়ারম্যান নুর-ই-এলাহী তুহিন ৭৪’র বাসন্তী এখনো জীবিত আছে আর এই বাসন্তী সেই বাসন্তী দাবি করে বলেন যারা বাসন্তীকে মৃত বলছে তারা আসলে মিথ্যাচার করছে। তিনিও বাসন্তীর স্থায়ী পূর্নবাসনসহ তাকে নিয়ে যেন কোন ই্যসু তৈরি না হয় এর দাবিও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ