• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কামরুলকে আনতে রাতে সৌদি যাচ্ছে পুলিশ

Razon011444570288সিলেট: সিলেটে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে রোববার রাতে সৌদি আরব যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা।
রাত ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদির উদ্দেশে যাত্রা শুরু করবেন তারা।
রাতে তিন পুলিশ কর্মকর্তার সৌদি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
রহমত উল্লাহ জানান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সদর দফতর) মাহবুবুল করিমের নেতৃত্বে ৩ জনের টিম সৌদি আরব যাচ্ছে। টিমের বাকি দুজন হচ্ছেন তিনি নিজে (রহমত উল্লাহ) এবং সিলেট মহানগরীর বিমানবন্দর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।
সৌদি পুলিশ এবং ইন্টারপোলের সহায়তায় কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ রহমত উল্লাহ।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে খুন করা হয় শিশু সামিউল আলম রাজনকে। ঘটনার পরদিনই সৌদি পালিয়ে যায় কামরুল। ১৩ জুলাই রাত ৮টার দিকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় কামরুলকে আটক করে সৌদি পুলিশ।
বর্তমানে রাজন হত্যা মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। এ মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। ইতিমধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ