• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সৈয়দপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন

saidpur pic,11-10-2015সিসি নিউজ: রোববার সৈয়দপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের এবারের প্রতিবাদ্য “কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ” এর ওপর সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের হলরুমে বিকেলে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী সভায় সভাপতিত্ব করেন ।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল , সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোছা. সাবিহা বেগম, প্রভাষক মো. আব্দুল্লাহ্ সরকার, সৈয়দপুর মহিলা মহাবিদ্যলয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোছা. ওয়াহিদা খাতুন প্রমূখ।
এ সময় আলোচনা মঞ্চে আরো উপস্থিত ছিলেন প্রভাষক মো. সামসুল আলম শাহ্,  প্রভাষক মো. শাহানুর রহমান ও প্রভাষক মোছা. মেহের নিগার বানু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ।
আলোচনা সভাটি উপস্থাপনা করেন সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক মো. লোকমান হাকিম লিটন।
আলোচনা সভায় সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,বিপুল স্যংখক শিক্ষার্থী,সুধীজন,আমন্ত্রিত অতিথি,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ