• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথঢাকা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করানো হয়েছে।

বি ইউনিটে ৭২০টি (মানবিক-৪৮৭টি, বিজ্ঞান- ১৫০টি, বাণিজ্য ও অন্যান্য- ৮৩টি) আসনের বিপরীতে ৪,৫৭৭ জন (মানবিক-৩,১৭০ জন, বিজ্ঞান ৯২৬ জন এবং অন্যান্য শাখা- ৪৮১ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।

উল্লেখ্য, ৪০,৬৩৫ জন আবেদনকৃত পরীক্ষার্থীর মধ্যে ৩৭,৮১১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট- (www.jnu.ac.bd) এ পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ