পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার পিকনিক স্পট আনন্দ নগরে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের আপরাধে ৬ যুবককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের সিনিয়র এএসপি সাইফুল ইসলাম এর পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি তদন্ত মোকছেদ আলী ও ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুর ইসলাম সিদ্দিক এর নেতৃত্বে সঙ্গিয় ফোর্সসহ আনন্দনগরে অভিযান চালিয়েেএদেরকে আটক করে। আটককৃতরা হলো মামুনুর রহমান, নাহিদ ইসলাম,মসিউর রহমান, কিবরিয়া, শহিদুল ইসলাম ও গোলাপ মিয়া । আটককৃত ও যুবকদের ভ্রার্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা দেয়া হয়েছে।
আনছার ভিডিপি কর্মকর্তার ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা এ উৎসবকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা জোরদার রাখার লক্ষ্যে পীরগঞ্জ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মহিউল ইসলাম ব্যাপক কর্মসুচি গ্রহন করেছেন। একর্মসুচির অংশ হিসেবে রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরূমে ব্রিফিং প্যারেড অনুষ্টিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারূল ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোকসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও অনেকে বক্তব্য রাখেন। এআলোচনা সভায় উপজেলার আনছার সদস্য ও সদষ্যা গন উপস্থিত ছিলেন।