• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অভিসারে আলিয়া ভাট

আলিয়া ভাটবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিসারে মেতেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক মধ্যরাতে চুপিসারে সিদ্ধার্থের বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু আলোকচিত্রীদের চোখ এড়াতে পারেননি। ওই দৃশ্য তাদের ক্যামেরায় ধরা পড়েছে।
জি-নিউজের খবরে জানা গেছে, বলিউডপাড়ায় বহুদিন ধরে সিদ্ধার্থ-আলিয়ার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে দুজনই বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় এর সত্যতা শতভাগ প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে ২২ বছর বয়সী আলিয়া ভাট বলেন, আমি ব্যক্তিগত বিষয়ে মিডিয়ায় কথা বলতে মোটেও আগ্রহী নই। এছাড়া প্রেমের বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র বলে মনে হয়। তাই এ নিয়ে তৃতীয়পক্ষের হস্তক্ষেপের বিষয়টি আমার কাছে বিব্রতকর মনে হচ্ছে।
আলিয়ার উক্তি থেকেও বোঝা যাচ্ছে, তিনি সত্যি সত্যিই সিদ্ধার্থের প্রেমের বেড়াজালে আবদ্ধ হয়েছেন। এদিকে, বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে সিদ্ধার্থ বলেন, এ ব্যাপারে তিনি এখনো কিছু ভাবেননি। তার ভাষ্য, এখন আমার বয়স ৩০ বছর। তাই এখনই বিয়ের ব্যাপারে ভাবছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ