• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

দিনাজপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

Pic-01, 13-10-15দিনাজপুর প্রতিনিধি : “জ্ঞানই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ সব আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, দূর্যোগ থেকে উদ্ধারের মহড়া ইত্যাদি।
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর, ল্যাম্ব, প্ল্যান ইন্টারন্যাশনাল, কারিতাস এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় র‌্যালীতে শহরের  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছাড়াও সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহন করে।
র‌্যালি শেষে জেলা প্রশাসন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, কিছু নিয়ম-কানুন জানলে আমরা দূর্যোগ থেকে বাঁচতে সহজেই পারবো। প্রাকৃতিক দূর্যোগ, মানুষের সৃষ্ট দূর্যোগ ও সামাজিক দূর্যোগ প্রশমনে সর্বস্তরের মানুষকে সচেতন হতে এবং সচেতন করতে হবে। তিনি বলেন, প্রকৃতি থাকলে দূর্যোগ থাকবে। এটাকে প্রশমন করতে হবে। প্রকৃতিকে প্রকৃতির জায়গায় রাখতে হবে এবং তাকে রক্ষা করতে হবে। পাশাপাশি দূর্যোগ মোকাবেলায় বেশী করে গাছ লাগাতে হবে। তবে আমরা অনেক দূর্যোগ থেকে রক্ষা পাবো।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিঞা, দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ লিয়াকত আলী, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ হাম্মাদুল বাক্বী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর অফিসের কৃষি বিষয়ক কর্মকর্তা সৈয়দা নামজা পারভীন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির কৃষি বিষয়ক কর্মকর্তা মো. রেজাউল করিম, ল্যাম্ব’র ট্রেইনার সুশান্ত রায় প্রমূখ।
সব শেষে দিনাজপুর ফায়াস সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এক মনোজ্ঞ মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নি নির্বাপনের বিভিন্ন কলা-কৌশল, উঁচু ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধার, সড়ক দুর্ঘটনায় আক্রান্ত মানুষকে উদ্ধারসহ বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। এই সহড়ার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ লিয়াকত আলী ও সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ