• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |

সিজারের লাশ ইতালিতে নেওয়া হবে আজ

63590_1সিসি নিউজ: হত্যার ১৬ দিন পর ইতালির নাগরিক সিজার তাবেলার লাশ আগামীকাল বুধবার সকালে ইতালিতে নেওয়া হচ্ছে। সিজারের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইতালীয় দূতাবাস লাশ নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ইতালীয় দূতাবাস থেকে ফোন করে সিজারের লাশ তাদের দেশে নেওয়ার কথা বলেছেন। এ জন্য কাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে মর্গের সামনে পুলিশ উপস্থিত থাকতে বলা হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানা প্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ