• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |

গোবিন্দগঞ্জে মৃতদেহ উদ্ধার

লাশ উদ্ধারগাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ পৌর এলাকার পবনপুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে নদীতে ওই বৃদ্ধের মৃতদেহ ভাসতে দেখে তা উদ্ধার করে স্থানীয়রা। বৃদ্ধের গায়ে শার্ট ও পড়নে লুঙ্গি ছিল।

তিনি আরো জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ