• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সুন্দরবনের জলদস্যু ফরিদ অস্ত্রসহ গ্রেফতার

khulna1444985553খুলনা : সুন্দরবনের কুখ্যাত জলদস্যু ফরিদ হোসেনকে (২৪) চারটি বন্দুকসহ গ্রেফতার করা হয়েছে। সে আমির আলী বাহিনীর সক্রিয় সদস্য। শুক্রবার সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-৬ ও বন বিভাগ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবন অঞ্চলের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর বন টহল ফাঁড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় ভারানী-হেতালবুনিয়া খালের মুখে কালির খালের পূর্বপাড় থেকে জলদস্যু আমির আলী বাহিনীর সদস্য মো. ফরিদ হোসেনকে চারটি বন্দুকসহ গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং সরা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তবে অভিযান টের পেয়ে জলদস্যু বাহিনীর অন্যরা গভীর জঙ্গলে পালিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬, খুলনার (সিপিসি-১) কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম মাহ্ফুজুল ইসলাম জানান, সরকার কর্তৃক গঠিত টাস্কফোর্স সুন্দরবন এলাকায় জলদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও দস্যুতা দমনের জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে র‌্যাব-৬, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার অন্তর্গত পশ্চিম সুন্দরবন এলাকায় জলদস্যু ও বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, পশ্চিম সুন্দরবন এলাকায় দুর্ধর্ষ দস্যু রাজু বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, আনারুল বাহিনী ও আমির আলী বাহিনী দীর্ঘদিন ধরে দস্যুতা চালিয়ে আসছে। এ বাহিনীগুলোর বিরুদ্ধে  র‌্যাব-৬  নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ