• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পোশাক খাতে সক্ষমতা অর্জন করছে বাংলাদেশ : বার্নিকাট

63755_1সিসি ডেস্ক: বাংলাদেশে তৈরি পোশাক খাত গত দুই তিন বছরে সক্ষমতা অর্জন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।
বার্নিকাট বলেন, বিশেষত শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, আরো অনেক কাজ বাকি রয়েছে। আমরা আজ এখানে দেখতে আসছি বাংলাদেশের শ্রমিকরা এবং তাদের শিশুরা কিভাবে জীবন যাপন করছে।

আমার দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে দেখতে পাচ্ছে, শ্রমিকরা তাদের অধিকার পাচ্ছে এবং তারা একত্রিত হতে পারছে।
শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় ইস্ট ওয়েস্ট শিল্পপার্ক লিমিটেড এ কারখানার কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক ক্রেতারাও জানে যে কিভাবে একজন শ্রমিক কাজ করছে। আর এ প্রচেষ্টা তখনই সফল হবে, যখন মালিক-শ্রমিক এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পরিবর্তন কখনোই সহজ হয়না।

তিনি শিল্পায়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার মধ্য থেকে কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিকদের সন্তানদের যে শিক্ষা বৃত্তি প্রদান করছে তার জন্য ইস্ট ওয়েস্ট কারখানার মালিক পক্ষকে ধন্যবাদ জানান।

ইস্ট ওয়েস্ট শিল্প পার্কের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পপরিচালক জামিল আহমেদ, কারখানার উপ-ব্যবস্থাপনা পরিচালক রোমানা রশীদ, পরিচালক তানভির জেট রশিদ প্রমুখ।
শেষে ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্যোগে নার্গিস-রশীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনটি গ্রুপে ১১৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ