• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

এমপি লিটনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

63835_1গাইবান্ধা: গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫ টায় বিক্ষোভ মিছিলটি বামনডাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে চত্বরে আ’লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উক্ত সমাবেশে ইউনিয়ন সভাপতি সমেস উদ্দিন বাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগ সেক্রেটারি গোলাম মোস্তফা আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বামনডাঙ্গা ইউপি সেক্রেটারি জাহেদুল ইসলাম জাভেদ, সোনারায় ইউপি আ’লীগ সেক্রেটারি মিরেন ,আ’লীগ নেতা আঃ খালেক মিয়া, জাকির মিয়া, শাহার আলী , সাবেক ছাত্রলীগ নেতা মনিষ চক্রবর্তী, সামিউল ইসলাম ছামু, ফয়সাল সাকিদার, নাদিম মিয়া প্রমুখ ।

বক্তারা এমপি লিটনের নামে করা দুটি মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে গ্রেফতার সাংসদকে মুক্তি দেয়ার দাবি জানান। অন্যথায় তা কর না হলে লাগাতার আন্দোলনে যাবার হুমকিও দেন নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ