মোস্তফা জামান, পীরগঞ্জ: রংপুরের পীরগঞ্জ উপজেলার ধর্মদাসপুরে করতোয়া নদীর পার্শ্বে জেগে ওঠা চরে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে গনসমাবেশ অনুষ্টিত হয়েছে।
উপজেলার চতরা ইউনিয়নের মাটিয়ালপাড়া ও বড়আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুর গ্রামের কোলঘেষে বয়ে গেছে করতোয়া নদী। দীর্ঘ দিন ধরে নদী ভাঙ্গনের ফলে এলাকার ঘড়বাড়ি সহ শত শত একর আবাদী জমি ওই নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। সর্বশান্ত হয়ে পড়ে এলাকার কৃষি খাত দীর্ঘ দিনের ওই নদী ভাঙ্গনের ফলে অনেকেই অন্যত্রে গিয়ে বসবাস শুরূ করে।হতাশা হয়ে পড়ে এলাকাবাসী। কবির ভাষায় বলতে হয় “নদীর একূল ভাঙ্গে ওকূল গড়ে এইতো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা’’ নিয়তির কি খেলা কবির উপরের সেই লাইটির ভাব ধারার মতোই শুরূ হয়েছে ধর্মদাসপুর গ্রামের কোল ঘেষে বয়ে যাওয়া করতোয়া নদীর আশ পাশের এলাকায়। দির্ঘ কয়েক বছর পর আবার নদীর ধর্মদাসপুর এলাকার কূলে চর ওঠা শুরূ হয়েছে। প্রাণ ফিরে এসেছে ওই এলাকার জন সাধারনের। কৃষি খাতে শুরু হয়েছে উন্নায়নের ধারা। কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা কোমর বেধে ওই জেঁগে ওঠা চরে বিভিন্ন প্রজাতির ফসল উৎপাদন শুরূ করেছে। ঠিক সেই মূহূর্তে ভুমি খেকো একটি কুচক্রিমহলের অবীর্ভাব ঘটে ওই এলাকায়। তারা এলাকায় এসে অল্প টাকায় কিছু জমি ক্রয় করে আর কিছু জমি মাছ চাষের নামে লিজ নিয়ে ওই এলাকায় বালু উত্তোলনের বানিজ্য শুরু করে। ওই কুচক্রিমহলের লোকজন বর্নিত স্থানে অবৈধ্য ভাবে বালু উত্তোলন করতে থাকলে জন স্বার্থে এলাকার লোকজন বাধা দিলে বালু উত্তোলন কারী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা চরম আকার ধারন করে। জনস্বার্থের কারনে বিষয়টি এলাকাবাসী তাক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারূল ইসলাম কে লিখিত ভাবে অবগত করেন। রহস্যজনক কারনে তিনি উক্ত বিষয়ে কোন ব্যবস্থা না নেওয়াই অবশেষে ওই মহলটি পুনঃরায় অবৈধ্য ভাবে বালু উত্তোলন করতে থাকলে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে হোসেনপুর মাঠে অবৈধ্য ভাবে বালু উত্তোলন বন্ধ করার প্রতিবাদে এলাকার শত শত নারী পুরূষের উপস্থিতিতে এক গন সমাবেশ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ বন্দর রক্ষা জাতীয় কমিটির রংপুর জেলা সভাপতি ডাঃ মামুনুর রশিদ,পীরগঞ্জ উপজেলা নাগরিক কমিটির সভাপতি এ্যাড কাজী লুমুম্বা লুমুর সভাপতিত্বে অনুষ্টিত এ গন সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন গন সংহতি আন্দোলনের জেলা নেতা তৈফিক, সিপিবি নেতা শাহিন রহমান,এ্যড আবু সুফিয়ান হিরু,ওয়ার্কাস পার্টির জেলা নোতা এনামুল হক,আওয়ামীলীগের চতরা ইউনিয়নের সভাপতি গোলাম হোসেন,ইউপি সদস্য মমদেল হোসেন,আওয়ামীলিগ নেতা সেলিম প্রমূখ। বক্তাগন বলেন যারা অবৈধ্য ভাবে বালু উত্তোলন করে কৃষি খাতে ক্ষতি সাধন করছে এবং জনস্বার্থ বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানায়।