• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে সকাল সন্ধ্যা পরিবহন ধর্মঘট

Nilphamari-Pic-2-17.10.2015-e1445070455159নীলফামারী : নীলফামারী জেলায় আজ রবিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট ডেকেছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

সম্প্রতি দুই বাসচালকে নির্যাতন করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং জেলার সকল সড়ক থেকে শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমন, ইজিবাইক ও পাগলু চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট আহ্বান করে সংগঠনটি। এদিকে এই বাস ধর্মঘটে একাত্বতা প্রকাশ করে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ দুপুর ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ের প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। মানববন্ধন চলাকালিন বক্তব্য রাখে শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দেওয়ান মজিবুদৌল্লাহ জকি, জেলা মটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক সামছুল হক, সহসভাপতি রুবেল ইসলাম প্রমুখ।
অপর দিকে মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল বলেন, সম্প্রতি ডিমলায় উল্লাস পরিবহনের চালককে ডিমলা এলাকায় নির্যাতন এবং ঠাকুরগাঁওয়ে মেহেরুন পরিবহনের চালককে নির্যাতন করে তাদের নামেই উল্টো মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে এ পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।এছাড়াও সড়ক দুর্ঘটনা রোধে দীর্ঘদিন যাবৎ পাগলুসহ শ্যালো ইঞ্জিন চালিত যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ