• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

পীরগঞ্জে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অনিয়মপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে আনসার সদস্যদের নিয়োগ দেয়ার নামে তাদের কাছে অর্থ নেয়ার অভিযোগ মিলেছে।
সূত্র মতে, এ বছরে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ৮৭ দূর্গামন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।এরমধ্যে ২৮টি মন্ডপে  ৮জন, ৩৮টিতে ৬জন এবং ২১টিতে ৪জন করে মোট ৫৩৬ জন আনসার সদস্য নিযোগ দেয়া হয়েছে। ইউনিয়নের এক জন দলপতি এবং একজন করে দলনেত্রীকে ওই সকল পুজা মন্ডপের নিরাপত্তার লক্ষ্যে দ্বায়িত্ব প্রদান করা হয়। সূত্রটি জানায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মহিউল ইসলাম প্রতিটি আনসার সদস্যের কাছ থেকে ৪শ থেকে ৫শ টাকা হারে অর্থ হাতিয়ে নিয়ে নিয়োগ প্রদান করেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন আনসার সদস্য জানান, ব্রিফিং প্যারেডে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভিডিপি কর্মকর্তা বিরুদ্ধে টাকা নেয়ার বিষয়টি অবগত করা হয়েছে।

 উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মহিউল ইসলামের সাথে কথা হলে তিনি অর্থ গ্রহনের কথা স্বীকার করে বলেন, ভাই এধরনের ডিউটি গুলো সম্পন্ন করতে বিভিন্ন ধরনের খরচপত্র হয়। সে গুলোর জন্য সরকারী ভাবে কোনো বরাদ্দ আমাকে দেয়া হয় না, তাই এ ধরনের ডিউটি গুলো মেইনটেন্স করার জন্য কিছু কিছু বাহাতি করতে হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানান একজন আনসার সদস্য বিষয়টি অবগত করেছে কিন্তু কোনো অভিযোগ দেয়নি। আর তার দপ্তরের নিয়ম অনুযায়ি তিনি দায়িদ্ব পালন করবেন। যদি কোনো অনিয়ম দূর্ণীতির আশ্রয় নেয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ