• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

কাহারোলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

DSC07768কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে রবিবার ১৮ সকাল ১১ টায় দিনাজপুরের কাহারোলে ব্র্যাক ওয়াশ এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলায় স্যানিটেশন মাস ২০১৫ ও বিশ্ব ধোয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। র‌্যালী শেষে স্মৃতি সৌধ চত্ত্বরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর,এম,ও ডাঃ নূরে ফাতেমা জান্নাতুন নূরী, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা ব্র্যাক ওয়াশের ম্যানেজার মোঃ এরশাদুল ইসলাম, সামসুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম, ৫নং ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসিন আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ