• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

দিনাজপুরে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

Pic-0002দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল রচনা লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাং®কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
রোববার (১৮ অক্টোবর) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও দিনাজপুর শিশু একাডেমি আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি জাতির জনক বঙ্গবন্ধুর নিষ্পাপ শিশুপুত্র শেখ রাসেল। জাতির জনকের অন্যান্য সদস্যদের সঙ্গে নর পিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। শেখ রাসেল বাংলাদেশের শিশু-কিশোর, তরুন ও সাধারণ মানুষের কাছে অনন্য ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতিক হয়ে বাংলাদেশে বিস্তীর্ণ জনপদে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন মানুষ শেখ রাসেলের বিয়োগ-দেনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশুর-কিশোরের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. ছফর আলী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম ও অনুষ্ঠান পরিচালনা করেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মো. ওবায়দুর রহমান।
আলোনো শেষে শিশুরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এর আগে শিশুদের চিত্রাংকন ও সুন্দর হাতের লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ