• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

গাইবান্ধায় অপহরণের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ২

লাশগাইবান্ধা : গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণের দু’দিন পর ইয়ানুর শাহরিয়ার ওরফে বাসিম (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলী গ্রামের একটি ধানক্ষেত থেকে রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।

আটককৃত যুবকরা হলো- শাখাহার ইউনিয়নের বটতলী গ্রামের হায়দার আলীর ছেলে সাথী মিয়া (২০) ও একই গ্রামের ময়নুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (২২)। শিশু ইয়ানুর শাহরিয়ার গোবিন্দগঞ্জ উপজেলার বটতলী গ্রামের জাফিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ইয়ানুর শাহরিয়ার অপহরণের পর সাথী ও মিনহাজুল ইসলাম তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি জানান, আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে বাসিমের লাশ উদ্ধার করা হয়। শিশুটির গায়ে থাকা গেঞ্জি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ১৬ অক্টোবর সন্ধ্যায় অপহরণের শিকার হয় ইয়ানুর শাহরিয়ার বাসিম। এ ঘটনায় তার বাবা জাফির“ল ইসলাম ওই দিন রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ