• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

মিনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩৭

162274_1সিসি নিউজ: সৌদি আরবের মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭-এ। এখনও নিখোঁজ রয়েছেন ৫৩ জন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি জানান, ১৩৭ জনের মধ্যে ৯৬ জনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকিরাও বাংলাদশি বলে নিশ্চিত হওয়া গেছে।

হজের শেষ আনুষ্ঠানিকতা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় গত ২৪ সেপ্টেম্বর পদদলিত হয়ে দেড় সহস্রাধিক হাজি নিহত হন।

হজের ইতিহাসে এটিই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। ওই ঘটনার জন্য অনেকে সৌদি কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ