• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

বড়পুকুরিয়ায় ২৭৫ মেগাওয়াটের আরেকটি ইউনিট হচ্ছে

Buddit1445169855সিসি নিউজ : দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আরো একটি ইউনিট (৩ নম্বর ইউনিট) স্থাপন করা হচ্ছে।
ইতিমধ্যে নতুন ইউনিট নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু হয়েছে। ৩ নম্বর ইউনিটটি বাস্তবায়ন হলে বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ক্ষমতা ৫২৫ মেগাওয়াটে গিয়ে দাঁড়াবে।
এর ফলে দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের বিদ্যুতের চাহিদা পুরণ করবে এবং লো-ভোল্টেজ জনিত সমস্যা কমে আসবে। ২০১৮ সালের জুনের মধ্যে ইউনিটটি উৎপাদনে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ রোববার দুপুরে সংশ্লিষ্ট কর্তৃকপক্ষ জানায় , বড়পুকুরিয়া কয়লা খনি থেকে আহরিত কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করে খনিমুখে ২৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়। এর দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে। এই বিদ্যুৎকেন্দ্রটিকে সম্প্রসারণ করে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট স্থাপন করা হচ্ছে।
সূত্রমতে, দরপত্রদাতার ঋণের (বায়ারস ক্রেডিট) আওতায় প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করে ২০১১ সালের ২৬ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়।
এতে তিনটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে  চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন ও সাংহাই ইলেকট্রিক গ্রুপ কোম্পানি নিয়ে গঠিত সিএমসি/এসইসি কনসোর্টিয়াম এবং জয়েন্ট ভেঞ্চার হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল ও সিসিসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড চায়না এ দুটি প্রতিষ্ঠানের দরপত্র প্রাথমিকভাবে বাছাই করা হয়।
সূত্র জানায়, চুক্তি কার্যকর হয় চলতি বছরের ১৫ জুলাই এবং আগস্ট মাস থেকে পাইলিংয়ের কাজ শুরু হয়। চুক্তি কার্যকরের দিন থেকে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ৩ বছর।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী সারথ চন্দ্র ভাদুড়ী ও নির্বাহী প্রকৌশলী (আই অ্যান্ড সি) মাহবুবুর রহমান জানান, ৩ নম্বর ইউনিটটিতে বয়লার ও গ্যাস টারবাইন দুটি সিস্টেমই থাকবে। এর ফলে কয়লা বা গ্যাস যে কোনটিই জ্বালানি হিসেবে ব্যবহার করে ইউনিটটি চালু রাখা যাবে। ২০১৮ সালের জুনের মধ্যে ইউনিটটি উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের ৩ মাস আগেই প্রকল্প বাস্তবায়ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ