• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বাগেরহাটে আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

হত্যাবাগেরহাট: বাগেরহাটের রামপালে মাজেদ সরদার (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে রামপাল উপজেলার কালিকাপ্রসাদ ডোবার গেট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মাজেদ সরদার রাজনগর গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে। তিনি রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিতভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

তবে স্থানীয়দের ধারণা, জমিজমা ও ঘের নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ