• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জলঢাকায় আনসার ভিডিপি সদস্য নিয়োগ বাণিজ্য

দূর্ণীতিহাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা (নীলফামারী): নীলফামারী জলঢাকায় দূর্গাপূজা উপলক্ষ্যে ১৬১টি পূজা মন্ডবে শান্তি পূর্ণ পরিবেশ রক্ষার্থে ৮২০ জন আনসার ভিডিপি সদস্য নিয়োগে কয়েক লক্ষ টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে। অনেকেই আবার টাকা দিয়েও পরিচয় পত্র পায়নি বলে অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলা ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৬১টি পুজা মন্ডবে আইন শৃঙ্খলা রক্ষা ও প্রতিমা দর্শনার্থীদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে ৮২০ জন পুরুষ ও মহিলা আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নের আনসার ভিডিপির কমান্ডারদেরকে আনসার সদস্যদের তালিকা প্রনয়ন করার নির্দেশ দেন উপজেলা আনসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌসুমী আক্তার। কমান্ডার নিজের ইচ্ছামত লোক নিয়ে তালিকা দেন। এদের কাছ থেকে ৪-৫ শত টাকা পর্যন্ত উৎকোচ আদায় করা হয়। যারা নিয়োগ পাননি তারা টাকা ফেরত পাওয়ার জন্য কমান্ডার ও দালালদের উপর চড়াও হন। সোমবার দুপুরে থানা চত্ত্বরে গিয়ে লক্ষ্য করা যায়।

নাম প্রকাশ না করা শর্তে একজন আনসার সদস্য জানান আমি পৌরসভার কমান্ডার আতিকুলকে ৫ শত টাকা দিয়েছি আনসার নেওয়ার জন্য। অনেকেই আবার টাকা দিয়েও পি.সি পায়নি। মোখলেছ নামের একজন জানান ৫ দিনে ২৫০০ টাকা পাব বলে ৩ শত টাকা দিয়ে আনসারের পোষাক কিনে আনি। আবার কৈমারীর কমান্ডার সলেমানকে ৪ শত টাকা দিয়েছি। তারপরেও আমার নাম তালিকায় উঠেনি। অনেকে আবার বৃদ্ধ লোক নিয়েছে। তারা নিজেই চলতে পারে না। এ ব্যাপারে আনসার ভিডিপি কর্মকর্তা বলেন, ৬০ বছরে উপরে কাউকে নিয়োগ দেইনি। আমার কথা বলে ৪-৫ শত টাকা করে কমান্ডাররা নিয়েছে বলে আমার জানা নাই। তবে কিছু কিছু দালাল টাকা নিয়েছে এটা শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ