• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

চিরিরবন্দর মন্ডপ পরিদশর্নে পররাষ্ট্র মন্ত্রী

Chirirbandar photoচিরিরবন্দর (দিনাপুর) প্রতিনিধি: হিন্দু ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। দিনাজপুরের চিরিরবন্দরে এ বছর ১৩৯টি মন্ডবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসব কেন্দ্র করে চিরিরবন্দর হিন্দু ধর্মাবল্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি তাঁর সহধর্মীনি মিসেস শাহিন আলীসহ চিরিরবন্দর-খানসামা নির্বাচনী এলাকার খোচনা অকড়াবাড়ী বাজার পূজা মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেড এইচ মোহাম্মদ আলী শামীম, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান তরু বারা রায়, উপজেলা আ’লীগের সভাপতি আইয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিমদ্দিন গোলাপ, আউলিয়াপুকুর ইউপির চেয়ারম্যান হাসিবুল হাসাস, সাইতাতা ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনসহ আ’লীগের সকল নেতৃবৃন্দ ও এলাকার সনাতনধর্মালম্বীর ভক্তবৃন্দ উপস্থিত ছিল। পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ