• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

ডোমারে বৃদ্ধের আত্মহত্যা

আত্মহত্যাডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে মনিরাজ (৭৫) নামের এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ আত্বহত্যার ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে জেলার ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামে। নিহত মনিরাজ ওই এলাকার মৃত মতিরাজের ছেলে। জানা যায়, নিহত মণিরাজ দীর্ঘ দিন ধরে বার্ধক্য সহ নানা রকম পেটের পীড়ায় ভুগছিলেন। চিকিৎসা করার পরও সুস্থ না হওয়ায় সে রোগ যন্ত্রনা হতে মুক্তি পেতে গতকাল রাতে সকলের অগোচরে বাড়ীর গোয়াল ঘড়ের বাঁশের সাথে গলায় দড়ি দিয়ে ফাস লাগিয়ে আতœহত্যা করে। পরে পরিবারের লাকজন লাম নামিয়ে ফেলে।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ