• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ চরমপন্থি নিহত

বন্দুক যুদ্ধটাঙ্গাইল : টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থি দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির দুই সদস্য নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মইষা গ্রামের শাহাদতের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন (৪৫) ও মইষা গ্রামের মনু মিয়া (৩৫)।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইষা গ্রামে অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন চরমপন্থি ওই এলাকার শাহাদত হোসেনের বাড়িতে জোর করে অবস্থান নেয়। এ সংবাদ পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১২।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম গলায় গুলিবিদ্ধ হন। র‌্যাব সদস্যরা তাদের অবস্থান নেওয়া টিনের ঘরের কাছে গেলে পুরো ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট তৈরি করে রাখে চরমপন্থিরা। পরে আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মনু মিয়া (৩৮) ও মইষা নন্দনাল গ্রামের হাসু মিয়ার ছেলে আকবার হোসেন মেম্বার (৩৫) নিহত হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয় আরো তিনজন। তারা হলেন কাকুয়া বেলদা গ্রামের আবদুল নূরের ছেলে চান মিয়া (৩৫), মইষা গ্রামের আরমান মিয়ার ছেলে রায়হান (৪০) ও গুপ্ত গাগুলজান গ্রামের আয়নালের ছেলে ফরিদ (৩৪)।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি ৬ পয়েন্ট ৭৫ বোরের পিস্তল, একটি দেশে তৈরি ওয়ান শুটার, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়। আহত তিন পরমপন্থি সদস্যকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বন্দুকযুদ্ধে আহত র‌্যার সদস্যকে প্রথমে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ