• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

সৈয়দপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শাহিন বাদশা ডলার (২১) নামে এক যুবককে মঙ্গলবার দুপুরে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত যুবক সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর চেয়ারম্যানপাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।
সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমিরুল ইসলাম জানান, শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুল যাওয়া-আসা পথে উত্ত্যক্ত করত শাহিন। এ ব্যাপারে ছাত্রীটির পরিবার থানায় অভিযোগ করে। পুলিশ তাকে সকাল ১১টায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। দোষ প্রমাণিত হওয়ায় আদলতের বিচারক তাকে সাতদিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ