• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর

প্রাথমিক শিক্ষাসিসি ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগে ১৭ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর।
সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান।
জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, এ ১৭ জেলায় মোট প্রার্থীর সংখ্যা চার লাখ ৩৬ হাজার ৭৮ জন।  চতুর্থ ধাপের পরীক্ষায় জেলাগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, যশোর, বরিশাল, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
তিনি জানান, প্রার্থীদের মোবাইল ফোনে ২২ অক্টোবর থেকে এসএমএস পাঠানো হবে। এছাড়া প্রার্থীরা www.dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। গত ২৭ জুন ৫ জেলায়, ২৮ আগস্ট ১৭ জেলা ও তৃতীয় দফায় ১৬ অক্টোবর ২২ জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ